প্রতিষ্ঠাতা

মোঃ আলাল উদ্দীন কবির

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কালিয়াকৈর জনগণের দোরগোড়ায় শিক্ষা সেবা পৌঁছে দেবার লক্ষ্যে যাবতীয় কার্যাদী সম্পাদনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও ঢাকা শিক্ষাবোর্ডের অধীন সকল প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে জেনে আমি আনন্দিত। প্রতিষ্ঠাতা জনাব মোঃ আলাল উদ্দীন কবির এর  প্রচেষ্টায় ২০০৮ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহ্যবাহী জাথালিয়া আলাল সিকদার উচ্চ বিদ্যালয় । তখন থেকে প্রতিষ্ঠানটি এ এ্লাকায় শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা পালন করে চলেছে। উন্নত ও আলোকিত জাতি গঠনে আধুনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য বিদ্যালয়টি প্রায় ১৭ বছর ব্যাপী পালন করছে মহান দায়িত্ব।

আমাদের স্বপ্ন ছিল একটি এমন প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে জ্ঞান, নৈতিকতা, ও মানবিক মূল্যবোধ একত্রে বিকশিত হবে। সেই স্বপ্ন থেকেই এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষই একেকটি সম্ভাবনার ধনভাণ্ডার। সঠিক দিকনির্দেশনা, মানসম্মত শিক্ষা ও অনুপ্রেরণার মাধ্যমে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। আমাদের লক্ষ্য কেবল শিক্ষাদান নয়, বরং একটি সৎ, দায়িত্বশীল ও মানবিক সমাজ গঠন। এই লক্ষ্য পূরণে আমাদের সহযাত্রী হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের নানা স্তরের মানুষ — তাদের প্রতি রইল আমার গভীর কৃতজ্ঞতা।আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নিরলস প্রচেষ্টা, স্বচ্ছতা এবং নিষ্ঠাই আমাদের সাফল্যের চাবিকাঠি। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে — এই আশা করি।

আগামীতেও এই বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষকমন্ডলী ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে বিদ্যালয়টির সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।
আমি এই বিদ্যালয়টির সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারক বাদ।