প্রতিষ্ঠানের ইতিহাস

রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলা। প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত সবুজ শ্যামল বেষ্টনী ঘেরা এই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল কালিয়াকৈর উপজেলায় অবস্থিত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ..........................। কোমলমতি শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তাদেরকে প্রকৃতি প্রেমি, দেশ প্রেমি তথা একজন সু নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য ২০০৮ খ্রি. প্রতিষ্ঠিত হয় .......... বিদ্যালয়। বিদ্যালয়টি ০১ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত। নিজস্ব বহুতল ভবন ছাড়াও এখানে রয়েছে প্রশস্ত খেলার মাঠ, স্কুল ক্যান্টিন এবং সততা স্টোর। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাশের ফাকে ফাকে লাইব্রেরীতে জ্ঞানার্জন করে অথবা কমনরুমে ইনডোর খেলাধুলায় ব্যস্ত থাকে। এছাড়া ওয়াক্তিয়া নামাজের জন্য রয়েছে একটি নামাজঘর। একদিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বিজ্ঞানাগারে বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে, অন্যদিকে সকলের জন্য উন্মুক্ত আইসিটি ডিজিটাল ল্যাবে আধুনিক প্রযুক্তির নানান খুটিনাটি বিষয় নিয়ে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে সকল শিক্ষার্থী আগামীর পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য নিজেদেরকে প্রস্তুত করার সুযোগ পাচ্ছে।